1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দূধর্ষ ডাকাতি গরু স্বর্নালঙ্কার, চাল, টাকা লুট, আহত ৪

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৮৭ বার দেখা হয়েছে
  • সুলতান মাহমুদ,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির ঘটনায় ৪টি বিদেশী জাতের গরু, ২ ভরি স্বর্নালঙ্কার, চাল ও নগদ অর্থসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল ডাকা্ত দল লুট করেছে বলে দাবী ভূক্তভোগী পরিবারের। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৪ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর রাতে ওই উপজেলার বাখড়া গ্রামের কছিমুদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহতরা হলেন, গৃহকর্তা কছিমুদ্দিন (৬৫),কছিমুদ্দিনের স্ত্রী মালা বেগম (৬০), বড় ছেলে গোলাম মোস্তফা (৪১) ছোট ছেলে এরশাদুল ইসলামের স্ত্রী মালা বেগম (২৭) গোলাম মোস্তফার মেয়ে মিম্মা আখতার (১৬)ও ছেলে রাহিফ (৮)। আহতদের মধ্যে গোলাম মোস্তফা ও রোকেয়া বেগমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মালা বেগমকে জয়পুরাট জেলা হামপাতালে ভর্তি করা হয়েছে। আর অবশিষ্টদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভূক্তভোগীরা জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ৮/১০ জনের ডাকাত দল তাদের বাড়ির সিমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি বিদেশী জাতের গরু, ৩ লাখ টাকার ২ ভরি স্বর্নালঙ্কার, অর্ধ লক্ষাধিক টাকার চাল, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে থাকা শিশু ও নারীরা চিৎকার ও কান্নাকাটি করলে ডাকাতরা রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী মারপিট করতে থাকে। এতে গৃহকর্তা, শিশু ও নারীসহ ৬ জন আহত হন। কিছুটা সুস্থ হলে থানায় মামলা করবেন বলেও জানান ভূক্তভোগীরা।
কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করতে পুলিশী অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০