1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লার নিমসারে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬০ বার দেখা হয়েছে
কুমিল্লার নিমসারে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নিমসারে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
২৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃত যুবক মোঃ নূর নবী (২৩) ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ ভাটামারা গ্রামের মোঃ মান্নানের ছেলে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০