1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মান্দায় সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬৩ বার দেখা হয়েছে
মান্দায় সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় শহিদুল ইসলাম (৪২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের শেখিপাড়ার মোড় নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার গনেশপুর শাজিপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক এবং দুই সন্তানের জনক।

স্থানীয়রা জানান, নিহত শহিদুল তার ব্যাটারী চালিত ভ্যান গাড়ি নিয়ে সতীহাট থেকে দ্রুত গতিতে তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় তার ভ্যানে কোন যাত্রী ছিলো না। গনেশপুর মটের পুকুর সংলগ্ন শেখিপাড়ার মোড়ে পৌছালে আরেকটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই সাইদুর রহমান বলেন, সম্প্রতি আমার ছোট ছেলের বিয়ে হয়েছে। আজকে আমাদের ছোট ছেলের শশুর বাড়িতে যাওয়ার কথা ছিলো। সে কারনেই আমার ভাই শহিদুল সকালে সতীহাট থেকে বাড়িতে আসছিলো। এসময় তার নিজ ভ্যানগাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছে।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০