1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কাজের কথা বলে দেবীদ্বারে এনে হত্যা, মাটি চাপা থেকে লাশ উত্তোলনঃ ঘাতক আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০৪ বার দেখা হয়েছে
কাজের কথা বলে দেবীদ্বারে এনে হত্যা, মাটি চাপা থেকে লাশ উত্তোলনঃ ঘাতক আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কাজের কথা বলে হবিগঞ্জ থেকে কুমিল্লার দেবীদ্বারে নিয়ে এসে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যাক্তিকে হত্যার পর শোবার ঘরে মাটিতে পুতে রাখার অভিযোগে ঘাতক নোয়াজ আলীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল ১০ টায় দেবীদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
আটক ঘাতক নোয়াজ আলী সাংবাদিকদের জানান, প্রায় চার বছর পূর্বে নুরুল ইসলামের সাথে আর্থিক লেনদেন নিয়ে শত্রুতার সৃষ্টি হয়। সেই সময়ে নোয়াজ আলীর একমাত্র পুত্র শিমুল অসুস্থ হয়ে মারা যায়। ওই সময় নোয়াজ আলী ধারণা করেন কবিরাজের মাধ্যমে তাবিজ করে তার পুত্রকে মেরে ফেলেছে নুরুল ইসলাম। এর কিছুদিন পরে পুত্র শোকে তার স্ত্রীও মারা যায়। সেই থেকেই নোয়াজ আলী প্রতিশোধ পরায়ন হয়ে উঠে। চলতি বছরের ২১ সেপ্টেম্বর (শনিবার) নুরুল ইসলামকে কাজের কথা বলে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে নিয়ে আসে নোয়াজ আলী এবং সুযোগ বুঝে গত ২৩ সেপ্টেম্বর রাত ৩ টায় ঘুমন্ত অবস্থায় পিটিয়ে নুরুল ইসলামকে হত্যা করে। হত্যা পর শোবার ঘরেই মাটিতে পুঁতে রাখে লাশ। আটককৃত নোয়াজ আলী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের (লামা বাড়ির) মৃত আবদল আলী পুত্র এবং নিহত নুরুল ইসলাম একই এলাকার মোকলিস মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, পিরোজপুরে সড়কের পাশে একটি পরিত্যক্ত ছোট দোকান ঘরে নোয়াজ আলী থাকতো। স্থানীয় এক ব্যাক্তি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ওই ঘরে গিয়ে মাটির উপরে হাতে কিছু অংশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। ওই সময় মানুষ ছুটে এসে দেখেন ঘরের ভিতরে লাশ পুঁতে রাখা হয়েছে। পরে স্থানীয়রা ঘটনা বিষয়ে পুলিশকে অবহিত করলে নোয়াজ আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে সময় স্থানী গ্রামবাসী নোয়াজ আলীকে আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং আটক নোয়াজ আলী হত্যার দায় স্বিকার করে ঘটনার বর্ণনা দিয়েছে। মামলা প্রক্রিয়াদিন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০