1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কুমিল্লায় বাস চাপায় দাদি-নাতি নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা

কুমিল্লায় মহাসড়কে বুড়িচংয়ে বাস চাপায় ২ পথচারী দাদি-নাতি নিহত হয়েছেন। শনিবার দুপুর ১ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে।ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন জেলার আদর্শ সদর উপজেলার রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী রাজিয়া বেগম ও তার ৫ বছরের নাতি ইসমাইল হোসেন।
জানা যায়, মহাসড়কের কালাকচুয়া এলাকায় মারুতি গাড়ি থেকে নেমে দাদির হাত ধরে রাস্তা পার হতে যান নাতি। এসময় ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের দ্রুত গতির একটি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন দুইজন।
নিহত দুইজনের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০