1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে সাংবাদিকদের সাথে জামায়াতে মতবিনীময় মাজার ভাংচুরে নেই সম্পৃক্ততা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩৪ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

মাজারে হামলা ভাংচুর, চাঁদাবাজী- লুটপাট, জবরদখলের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোথাও সম্পৃক্ততা নেই। শনিবার(১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ‘ডায়না হোটেলে’আয়োজিত দেবীদ্বারের কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সাথে এক মত বিনীয় সভায় জামায়াত নেতারা ওই বক্তব্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,- ঘূষ-দূর্নীতি, সন্ত্রাস, লুটপাট, জবরদখল রোধে প্রশাসনসহ সর্বস্তরের জনগনকে নিয়ে কাজ করে যাচ্ছি। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনীময় করে তাদের ধর্মীয় উপাসনায় অভয় দিয়ে আসছি। বন্যাদূর্গতদের পাশে থেকে তাদের খাদ্য এবং আবাসন নির্মাণে কাজ করছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেবীদ্বারের ১০ জন শহীদ অসহায় পরিবারের উন্নয়নে এবং আহতদের চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্ত যাতে বৃথা যেতে না পারে, সে লক্ষ্যে বৈষম্যহীন বাসযোগ্য বাংলাদেশ বিনীর্মানে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর ফেরদৌস আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর মো. সাইফুল ইসলাম শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মো. গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারী মো. রুহুল আমিন খান, পৌর সেক্রেটারী ক্কারী মো. ওয়ালী উল্লাহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০