1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় তেলের কারখানায় ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬৭ বার দেখা হয়েছে
  • জাকির আহমেদ জিম শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ভোজ্যতেলের কারখানায় রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামকস্থানে অবস্থিত মজুমদার প্রোডাক্টস্ লিমিটেড নামের রাইস ব্র্যান তেল উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন মো. ইমরান (৩২), মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১), মো. মনির (২৮)। এরা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।
এছাড়া এই ঘটনায় আহতরা জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজুমদার প্রোডাক্টস্ লিমিটেড নামের ওই কারখানায় ৫০ ফুট উচ্চতার একটি রিজার্ভ ট্যাংকে তেল সংরক্ষণ করা ছিল। চারজন শ্রমিক বৈদ্যুতিক ওয়েলডিং মেশিন দিয়ে ট্যাংকের চূড়ায় মেরামতের কাজ করছিলেন। এসময় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরিত হলে চারজন শ্রমিক নিচে পড়ে যায়। পরে ঝলসে যাওয়া ৪ শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এতথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০