1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আউয়াল খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৫৯৪ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে শুকনো খাবার ও পানি নিয়ে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ আউয়াল খান। সোমবার দুপুরে কুমিল্লার দেবীদ্বারে বন্যাদুর্গত প্রায় এক হাজার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্য পৌঁছে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি একে আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মামুন সরকার, ভানী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির সরকার বকুল, রাজামেহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মজিবুর রহমান শিকদার, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ খান, বাড্ডা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন খান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সালেহ মুছা, এরশাদ হাজারী, আমির হোসেন, মোঃ রবিউল্লাহ, কাজী রাসেল, আলাউদ্দিন মুন্সী, মোঃ জসিম উদ্দিন ও মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০