1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বন্যায় দুর্ভোগ: ভ্যান গাড়িতে মরদেহ গেল কবরস্থানে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৫০৩ বার দেখা হয়েছে
বন্যায় দুর্ভোগ: ভ্যান গাড়িতে মরদেহ গেল কবরস্থানে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নোয়াখালী প্রতিনিধি

বন্যায় বিস্তৃত পানির কারণে ভ্যান গাড়ি করে আরজু (৪০) নামে এক যুবকের মরদেহ দাফন করা হয়েছে প্রতিবেশীর কবরস্থানে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো.আরজু (৪০) উপজেলার কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের লোকমান হোসেনের ছেলে। ।
স্থানীয় বাসিন্দা জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল জানান, গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর কবিরহাটসহ ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবন যাত্রা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। আরজু আগে থেকেই অসুস্থ ছিল। গতকাল বুধবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে সে কুমিল্লায় মারা যায়। এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে তার মরদেহ স্বাভাবিক ভাবে স্বজনেরা খাটিয় কাঁধে বহন করে কবরস্থানে নেওয়া সম্ভব হয়নি। পরে ভ্যান গাড়ি করে তার খাটিয়া জানাজা স্থলে নেওয়া হয়। এ জেলায় এ মুহূর্তে মৃত্যু বরণ করলে দাফন করার মত অবস্থা নেই।
কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আরজু মারা যাওয়ার পর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি। তাদের পারিবারিক কবরস্থানে কোমর পানিতে বিস্তৃত ছিল। পরই একই ওয়ার্ডের অন্য সমাজের চৌধুরী বাড়ির প্রায় দেড় কিলোমিটার দূরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০