1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫২২ বার দেখা হয়েছে
  • রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টর গাড়ির চাকায় পিষ্ট হয়ে রায়হান আলী (১৩) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মৃত রায়হান ওই ট্রাক্টর গাড়িটির হেলফার হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর  রাণীশংকৈল-হরিপুর পাড়া সড়কের রামপুর ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। রায়হান উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের আশাদুল হকের ছেলে। এবং সে পদমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন দুপুর ১২ টায় রায়হান আলী ও তার ভাই  ট্রাক্টর ড্রাইভাররিয়াজ ট্রাক্টর চালিয়ে যাদুরাণী হাট থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। রামপুর ব্রিজের কাছে পৌঁছালে ড্রাইভার রিয়াজের এর পাশে বসে থাকা রায়হান চলন্ত গাড়ি থেকে হঠাৎ গাড়ির বগিতে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে ট্রাক্টরের সামনের চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০