1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

এবার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে কুমিল্লার সাংবাদিকের মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৯৫ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাংবাদিক বাহার উদ্দিন রায়হান৷ তিনি সময় একটি টেলিভিশনের সাংবাদিক। মঙ্গলবার (২০ আগস্ট) কুমিল্লার চিফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
মামলার আসামিরা হলেন, কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার, স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা মহানগর শাখার সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সংসদ সদস্য বাহারের দেহরক্ষী দুলালসহ ১৫০ জন।
মামলার আইনজীবী কাইমুল হক রিংকু ও বাদী বাহার উদ্দিন রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালে ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচিতে হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় হামলায় উপস্থিত থেকে নেতৃত্ব দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় তারা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে উপস্থিত হন বাহার উদ্দিন রায়হান। ভিডিও ধারণ করা ও ছবি তোলা অবস্থায় তাকে দেখে হামলা করেন সাবেক এমপি বাহার ও আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ সময় বেদম মারধরে তিনি গুরুতর আহত হন। তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও বাধা দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন সময় তাকে হামলা ও সংবাদপ্রকাশের জেরে ফোনে হুমকি দেন বাহাউদ্দিন বাহার ও তার নেতাকর্মীরা। বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন।
সাংবাদিক বাহার আরো জানান,এমপি বাহার কুমিল্লার সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে,নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে কণ্ঠরোধ করেছেন। পেশাদার সাংবাদিকরা তার কাছে জিম্মি ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০