1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে আইনজীবীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪১৩ বার দেখা হয়েছে
কুমিল্লায় ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে আইনজীবীর মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে পথের পাশের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের এক তরুণ আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে।
সোহাগের ভাগিনা ইকরাম হোসেন জানান, তার মামা দুপুরে স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলা এলাকায় একটি হাসপাতালে চিকিৎসক দেখানো শেষে পরীক্ষার নিরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় একটি রোগ নির্ণয় কেন্দ্রে যান। সেখানে স্ত্রীকে রোগ নির্ণয় কেন্দ্রের ভেতরে রেখে তিনি বাইরে আসেন। এ সময় সড়কে জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মোবাইল ফোনে খবর পেয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সোহাগের মরদেহ দেখতে পান। মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখ ফজলে রাব্বি জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভুইয়া জানান, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি খুব ভদ্র ও বিনয়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০