1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভারতে ড.মৌমিতা ও বাংলায় তনুসহ সকল ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারের দাবিতে পদযাত্রা ও সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৬২২ বার দেখা হয়েছে
ভারতে ড.মৌমিতা ও বাংলায় তনুসহ সকল ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারের দাবিতে পদযাত্রা ও সমাবেশ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

সম্প্রতি ভারতে ড. মৌমিতা দেবনাথ এবং দেশের তনুসহ সকল ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারের দাবিতে দেবীদ্বার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে (১৭আগস্ট) শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পদযাত্রা ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাছির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ফ্রিল্যান্সার নাহিদ ইসলাম, সাংবাদিক শফিউল আলম রাজীব, শিক্ষার্থী মহিউদ্দিন, ফারিয়া ও মাহি প্রমুখ। বক্তব্যে সাংবাদিক শফিউল আলম রাজীব ধর্ষণ ও হত্যাকান্ডের বিচার চেয়ে বলেন, এইরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে। বিচার হীনতার সংস্কৃতি রুখে দিয়ে নতুন বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। দেশে ২০১৬ সালে ঘটে যাওয়া তনু হত্যা সহ সকল হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিও জানান তিনি।

মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য বক্তারা আরো বলেন, মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন। দোষীদের কঠোর বিচারের আহব্বান জানানো হয় সমাবেশ থেকে।

উল্লেখ্য, গত ৯ ই আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সমগ্র রাজ্য বিক্ষোভে ফেটে পড়েছে। ইতিমধ্যে এ ঘটনায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০