1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুষ্টিয়ায় মসজিদের টাকা রাখা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত: ১৬

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪৫৫ বার দেখা হয়েছে
  • কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মসজিদ কমিটির টাকা রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত: ১৬ জন আহত হয়েছেন। এছাড়াও উভয়পক্ষের ১০ থেকে ১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ আগস্ট) ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে এ সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জানা গেছে, প্রায় ১৬ বছর ধরে কসবা জামে মসজিদের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে মসজিদের টাকা নয়-ছয়ের অভিযোগ তোলেন গ্রামবাসী। সেজন্য প্রায় তিনমাস আগে তাকে বাদ দিয়ে মো. হাবিলকে সাধারণ সম্পাদক বানানো হয়। তারা সম্পর্কে চাচা- ভাতিজা। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।

একপর্যায়ে গত শুক্রবার জুমার নামাজ শেষে নতুন সাধারণ সম্পাদক মো. হাবিলকে মারধর করে প্রতিপক্ষের একজন। এরই জেরে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত ও ১০ থেকে ১২টি বাড়িতে ভাঙচুর লুটপাট করা হয়।

কসবা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. হাবিল জানান, জামাল মসজিদ ফান্ডের টাকা আত্মসাৎ করে ব্যবসা করত। কোনো হিসাব দেন না। সেজন্য গ্রামবাসী জামালকে বাদ দিয়ে তাকে সাধারণ সম্পাদক বানিয়েছে। শুক্রবার তার ওপর হামলা করেছে। আবার আজ আমার লোকজনের ওপর হামলা চালিয়ে আহত করেছে। ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে।

অভিযোগ অস্বীকার করে সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জানান, হাবিল কিছু মাদকাসক্ত লোকজন নিয়ে এসে তার সমর্থিত লোকদের ওপর হামলা ও লুটপাট চালিয়েছে। তার অন্তত ১০-১২ জন আহত হয়েছে। বেশকিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব জানান, মসজিদের টাকা রাখা নিয়ে দু’গ্রুপের দ্বন্দ্বে বেশকিছু লোক আহত হয়েছেন। ঘরবাড়িতেও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০