1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪২৭ বার দেখা হয়েছে
  • রফিকুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) সকালের দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাকোলা গ্রামের খালের পানিতে জাগে রাখা পাটের নিচ থেকে এই অস্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক খালের পানিতে জাগে রাখা পাট পরিষ্কার করার সময় শক্ত কিছু পায়ে বাধে। এ সময় পানির নিচ থেকে বস্তুটি উপরে তোলা হলে আগ্নেয়াস্ত্র দেখে কুমারখালী থানা পুলিশকে খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, মহিষাকোলা গ্রামে খালের পানি থেকে দুইটা পরিত্যক্ত বন্দুক উদ্ধার করা হয়েছে। এটা থানায় জমা দেয়া পাবলিকের অস্ত্র হতে পারে।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় বেশ কিছু থানা পোড়ানো ও অস্ত্র লুট করা হয়। ধারণা করা হচ্ছে লুট হওয়া অস্ত্রও হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০