1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন, দেশীয় অস্ত্র উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪৪৬ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসী।
শনিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে শুক্রবার বিকেলে শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহারের নেতৃত্বে স্থানীয় চিহ্নিত কিছু মাদক ব্যাসায়ী ও সন্ত্র্যাসীদের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন এই চক্র। তাঁদের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সাবেক ইউপি সদস্য সাগর, সৈয়দ আলী, দুলাল মিয়া, দ্বীন ইসলাম, কালা, আব্দুল আলিম, ছোট্ট মিয়া, রতন, ইয়াছিন, মনির হোসেন, ফয়সাল মিয়ার বাড়িতে তল্লাশী চায় বিক্ষোপ্ত জনতা। তল্লাশী কালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ফলে দিনদিন বেপরোয়া হয়ে উঠছে ওইসকল মাদক ব্যবসায়ীরা।
মনববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার, অধ্যাপক নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন, আব্দুর রাজ্জাক রাজন, আব্দুল মোমেন, আবু মোছা, বাহারুল আলম, আবু কাউছার, নাইউম খান, জয়নাল আবেদীন মেম্বার, হাবিবুর সরকার, ইব্রাহীম,আলী বাহাদুর সেলিম, জয়নাল, সুমন, মিকছার প্রমূখ।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, শুক্রবার সন্ধ্যার খবর পেয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, সেনাবাহিনীর টহল টিম ও বাঙ্গরা বাজার থানার পুলিশের একটি দল ঘটনারস্থল পরিদর্শন করেন। পরে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্র বাঙ্গরা বাজার থানা পুলিশ জব্দ করে নিয়ে আসে। এ বিষয়ে কেহ কোন লিখিত অভিযোগ না করায় পুলিশ একটি জিডি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০