1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে দুধ দিয়ে গোসল করে আ’লীগ নেতার দল ত্যাগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫২৮ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন 

দেবীদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের এক নেতা দল ত্যাগ করেছেন। তিনি দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে কামরুজ্জামান মাসুদ তার বাসভবনের ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন। এ নিয়ে তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে যেতে। গত ৪ আগস্ট দেবীদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়েছে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন- বাংলাদেশ যে সকাল ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশ করা হবে। তাই দেবীদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‌্যালি ও শোক সভার আয়োজন করা হয়। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সাথে তারা সংঘর্ষে জড়িত হয়েছে। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম।
এর আগে তিনি বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন, আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তিনি বলেন,দীর্ঘ দিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সংজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আমি আর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই। আমি সমাজ সেবায় জড়িত থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০