1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৪৫১ বার দেখা হয়েছে
কুমিল্লায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  •  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর পৌঁনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক। ওই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার।
আজ দুপুর পৌঁনে ১২টার দিকে দুর্বৃত্তরা মহাসড়ক অবরোধ করে। এসময় চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই আন্দোলনরতরা এসি ল্যান্ড এর গাড়িতে ভাংচুর চালায়। আন্দোলনরতদের হামলার মধ্যে গাড়ি থেকে নেমে দ্রুত প্রাণ রক্ষা করেন এসি ল্যান্ড ও তার গাড়ি চালক। ভাংচুরের এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৩টা) মহাসড়কে আন্দোলন চলছে। এতে মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন থেকে উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুস্কৃতকারীরা এসি ল্যান্ডের গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে। তারা কেউ শিক্ষার্থী নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০