1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪২১ বার দেখা হয়েছে
স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":3,"transform":6},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বিদ্যালয়ের টিনের চালের উপর হতে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান (১১) নামের পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু একই এলাকার কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, স্কুলছাত্র জিসান স্কুল আঙ্গিনায় খেলা করা অবস্থায় তার পায়ের একটি স্যান্ডেল অপর এক পাগল শিশু পরিত্যক্ত স্কুলঘরের টিনের চালার ওপর ছুড়ে মারে। গ্রীল বেয়ে স্কুলঘরের টিনের চালার ওপর থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে পূর্ব থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে বিদ্যুতায়িত হওয়া টিনের চালায় জিসান বিদ্যুৎপৃষ্ঠ হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মদিনা খাতুন বলেন, আমি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও ক্লাসে ছিলাম। পরে বাইরে কেউ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, বিদুৎপৃষ্ঠ হওয়া এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্কুলঘরে টিনের চালায় শিশুটি বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্কুল ঘরের টিনের চালা থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে জিসান নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্কুলঘরের টিনের চালা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত থাকায় এমন দূর্ঘটনা ঘটেছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে নিজ হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০