1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪৩৬ বার দেখা হয়েছে
চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে শিশুর মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • রফিকুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি

কু‌ষ্টিয়ার দৌলতপুরে শিশু দুই ভাই-‌বোন চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মেয়ে শিশুটি মৃত্যুবরণ করেছে এবং অপর ছেলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বুধবার (৩ জুলাই) বেলা ১টার দি‌কে উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু মীম উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামের মোঃ শুভ মন্ডলের মেয়ে।

জানা গেছে, চিনি ভেবে দুই ভাই-‌বোন ইঁদুর মারার বিষ খেয়েছে। তাদের মধ্যে তিনবছর বয়সী মিমের মৃত্যু হয়েছে এবং পাঁচ বছর বয়সী আলিফ‌কে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী জুয়েল আলী জানান, দুপুরে বাড়ির লোকজন যে যার মতো কাজে ব্যস্ত ছিলেন। শিশু মীম ও আলিফ ঘরে খেলছিল। একপর্যায়ে তারা ঘরে রাখা ইঁদুর মারার বিষ চিনি ভেবে খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের দুইজনকেই ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়। অসুস্থ আলিফ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।

এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিষপানে একটি শিশু মীমের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০