1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ছেলেকে দেখতে এসে ট্রাকের চাকায় প্রাণ গেলে মায়ের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৪৩৪ বার দেখা হয়েছে
  • এ আর আহামেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে ছেলেকে দেখতে এসে ট্রাকের চাপায় প্রাণ গেল মা’য়ের। মঙ্গলবার (২ জুলাই) বেলা সোয়া ১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার বারেরা বাস ষ্ট্যাশনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আব্দুর রহমান জানান, বেলা সোয়া ১ টার দিকে প্রবল বর্ষণ হচ্ছিল। এ সময় একজন মহিলা বারেরা ষ্ট্যাশনে অটো রিকসা থেকে নেেম সড়ক পাড়াপারের সময় কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মহিলাটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।
পুলিশ নিহত মহিলার পরিচয় নিশ্চিত করেছেন। নিহত নাছিমা বেগম(৫৫), ব্রাক্ষনপাড়া উপজেলার জিরুইন গ্রামের মৃতঃ তোফায়েল আহমেদের স্ত্রী। তিনি তার ছেলের সাথে দেখা করতে দেবীদ্বারে এসেছিলেন। তার ছেলে মাওলানা নূরে আলম বারেরা বাস ষ্ট্যাশন সংলগ্ন সফিউল্লাহ সরকারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছেলে মাওলানা নূরে আলম জানান, আমি সৌদী প্রবাসী, চলতি সপ্তাহে সৌদী চলে যাব। আমার যাওয়ার কথা শুনে মা’ আমাকে দেখতে আসবেন বলে জানান, আমি মাকে বলেছিলাম ২/১ দিনের মধ্যে টিকেট কনফার্ম করে তোমাকে জানালেই এসো। আমার মা আমাকে দেখতে না জানিয়ে আসলেন কিন্তু আমার বাসার সামনে এসেও আমাকে আর দেখে যেতে পারলেনা।
এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মঞ্জুর আশরাফ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি দেবীদ্বার থানায় আটক আছে। নিহতের স্বজনরা আসলে মামলা বিষয় নিশ্চিত হব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০