1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ৩ ঘন্টায় হত্যাকারী আটক : মালামাল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৪৬১ বার দেখা হয়েছে
কুমিল্লায়  ৩ ঘন্টায় হত্যাকারী আটক : মালামাল উদ্ধার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে রাশেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ৩ ঘন্টার মধ্যে খুন হওয়া রাশেদা বেগমের শরীরের থাকা কানের দুল ও চেইনসহ আসামী নাছিম ওরফে নাদিম (১৯) কে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে পৌরসভার নুরপুর গ্রামের নিজ বাড়িতে খুন হন রাশেদা বেগম (৬৫)। সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে একজোড়া জুতা দেখতে পায়।

পুলিশ ঐ জুতার শূত্র ধরে ৩ ঘন্টার মধ্যে হত্যার সাথে জড়িত পৌরসভার নূরপুর গ্রামের নূর আলমের পুত্র নাছিম ওরফে নাদিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাছির ওরফে নাদিমের দেয়া তথ্য মতে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে খুন হওয়া রাশেদা বেগমের কানের দুল ও চেইন উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, অপরাধী চুরি করার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। রাশেদা বেগমের চেইন নেয়ার সময় তাকে চিনে ফেললে নাদিম তাকে গলাটিপে হত্যা করে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক পিপিএম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মহোদয়ের নেতৃত্বে আমরা হত্যাকান্ডের ৩ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করি ও মালামাল উদ্ধার করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদী হয়ে ১জনকে আসামী করে মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে ১৬৪দ্বারা জবানবন্দি রেকর্ড শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০