1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার চান্দিনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৯৫ বার দেখা হয়েছে
কুমিল্লার চান্দিনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • সোহেল রানা চান্দিনা  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় মোছাঃ মলেকা বেগম নামে এক নারীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। রবিবার (৩০ জুন)) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জামাল হোসেন কুমিল্লা চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে।
মামলা বিবরণে জানাযায়- ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে বাঘ বিতন্ডা তৈরি হয়। এর একপর্যায়ে জামাল হোসেন তার স্ত্রীকে গলা টিপে হত্যার পর লাশ ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বড়ভাই কুমিল্লা দেবীদ্বার উপজেলার রাধানগর গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে খোরশেদ আলম বাদী হয়ে জামাল হোসেনসহ ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার তিনদিন পর জামাল হোসেনকে গ্রেফতার করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।এরপর মামলাটি বিচারে আসিলে ২০১৫ সালের ৫ আগস্ট আসামি মোঃ জামাল হোসেনের বিরুদ্ধে চার্জগঠনক্রমে রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ জামাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন আদালত।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জামাল হোসেন আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষের আইনজীবী জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোঃ নুরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০