1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চান্দিনায় আ’লীগের বর্ণাঢ্য র‌্যালি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৮৬ বার দেখা হয়েছে
  • সোহেল রানা: চান্দিনা কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) বেলা ১২টায় চান্দিনা থানা রোডের হোসেন শহীদ সোহরাওয়ার্দী মোড় বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে চান্দিনা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আওয়ামী লীগ নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ নেতা ও মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃাত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাবেক প্রচার সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জামাল উদ্দিন, বরকরই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী শামীম হোসেন, কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ, এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০