1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ; ৬দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩৮৪ বার দেখা হয়েছে
  • এ আর আহামেদ হোসাইন

কুমিল্লা সদরের টিক্কারচর গোমতী নদীর ব্রীজের পাশে পুলিশের ধাওয়া খেয়ে, নদীতে ঝাঁপ দেয়ার ৬দিন পর আজাদ(৩৫) নামে এক অটো চালকের অর্ধগলিত মরদেহ মিলল দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গোমতী নদীর খেয়াঘাটের পাশে।
নিহত আজাদ কুমিল্লার কোতয়ালী থানার অরন্নপুর দর্জিবাড়ির আনোয়ার মিয়ার পুত্র। সে পেশায় অটোরিকসা চালক ছিলেন এবং ঘটনার সময় মাদক কারবারীদের গাঁজার চালান অটোতে করে বহন করছিলেন।
নিহতের বড় বোন বকুল বেগম জানান, গত শুক্রবার (১৪ জুন) সকাল ৭টায় তাদের বাড়ির মাদক ব্যবসায়ি শাহজাহান মিয়ার পুত্র আসিফ আমার ভাই আজাদকে অটোরিক্সাসহ ভাড়ায় নিয়ে যায়। ৫কেজি গাঁজা পাচারকালে টিক্কারচর গোমতী ব্রীজের কাছে ওঁত পেতে থাকা ডিবি পুলিশের একটি দল অটো রিক্সা থামাতে সিগ্নাল দিলে আসিফ দৌড়ে পালিয়ে যায়, তার সাথে থাকা অপর এক সহযোগীকে আটক করলেও আমার ভাই আজাদ দৌড়ে গোমতী নদীতে ঝাঁপ দেয়। আজ বিকেলে দেবীদ্বার জাফরগঞ্জ গোমতী ব্রীজের কাছে লাশ পাওয়ার সংবাদ পেয়ে এসে আমার ভাইয়ের মরদেহ সনাক্ত করি।
নিহতের স্ত্রী পিয়ারা বেগম জানান, ডিবি পুলিশের অভিযানের সময় আমার স্বামী নিখোঁজ হন। মাদক ব্যবায়ি আসিফ আমার শ্বাশুরীকে জানান, আমার স্বামীকে ডিবি পুলিশ ধরে নিয়েগেছে। ডিবি অফিসসহ নানা জায়গায় খোঁজ করি। কোথাও খুঁজে পাইনি। ঘটনাস্থলে আসার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেব জানান, পুলিশের অভিযান চলাকালে একজন লোক নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যেতে দেখেছি। ওই সংবাদ পেয়ে ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন নদীতে অনেক খুঁজেও পাননি।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে অপমৃত্যু দায়ের পূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০