1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩৯৯ বার দেখা হয়েছে
নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

নিহত মো.আজাদ (৫০) নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন ও গোপাই এলাকার সওদাগর বাড়ির শামসুল হকের ছেলে।

শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপুর টু ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সোনাপুর টু ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টারে সংলগ্ন রহমানিয়া রাস্তার মাথায় মূল সড়কের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে একটি অন টেস্ট মোটরসাইকেল আটক করে সোনাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তারা মোটরসাইকেলটি সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ মুছা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর পরই মোটরসাইকেল চালক পালিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০