1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪২৬ বার দেখা হয়েছে
মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো.সায়েম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩জুন) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের গোলাবাড়িয়া দিঘী এলাকার আজমীর ভবনে এই ঘটনা ঘটে।

নিহত সায়েম উপজেলার বাহাদুরপুর গ্রামের ফাজিল মিয়ার বাড়ির মো.নুরনবীর ছেলে। সে স্থানীয় মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। শিশুটি আজমীর ভবনের পাঁচতলায় মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকতেন ।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিকেলে সায়েম আরও কয়েকজন শিশুসহ পাঁচতলা ভবনের ছাদে খেলতে যায়। তখন তার মা তার আরেক ভাইয়ের সাথে মুঠোফোনে বিদেশে কথা বলছিলেন। তখন আরেক শিশু পা পিছলে ছাদ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে সায়েম মায়ের সামনে ছাদ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরদির্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মায়ের সামনে ছাদ থেকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়। এরপর তাকে চৌমুহনী বাজরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০