1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা শিক্ষাবোর্ড এসএসসির পুনর্নিরীক্ষন ৭৮১ জনের ফল পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৫৩১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

২০২৪ সনের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৭৮১ জনের ফল পরিবর্তন হয়েছে। ১১ জুন সকাল ১০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২৪ সনের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩০৮৯৮ জন শিক্ষার্থী ৭৫০৮৫ উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ ৫ পান। ২০৪ জন ফেল থেকে পাশ করেন এবং ৫০০ জনের গ্রেড পরিবর্তন হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: নিজামুল করিম বলেন – আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাচাই শেষে আজ ১১জুন ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য গত ১২ মে ২০২৪ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ১৩ থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষনের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০