1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, সৎবাবা কারাগারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৮৩ বার দেখা হয়েছে
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, সৎবাবা কারাগারে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • রফিকুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের ৭ম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের পর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে এবং পরবর্তীতে গর্ভপাত করানোর অভিযোগে সৎবাবাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১০ জুন) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

উক্ত মাদ্রাসাছাত্রীর সৎবাবা একই এলাকার একজন দিনমজুর।

জানা গেছে, ২০১৭ সালে ওই ব্যক্তির সঙ্গে ওই ছাত্রীর মায়ের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই ব্যক্তি শ্বশুরবাড়িতে থাকতেন। প্রায় পাঁচ মাস আগে রাতে ফাঁকা বাড়ি পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং বিষয়টি গোপন রাখার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ধর্ষণের কয়েক মাস পর ওই ছাত্রীর পেট ব্যথা অনুভব হয়। গতকাল রোববার সকালে ওই ছাত্রীকে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা করায় তার মা ও সৎবাবা। পরীক্ষায় ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে এবং ওষুধ খাইয়ে করাতকান্দি এলাকায় নিয়ে তাকে গর্ভপাত করানো হয়।

বিষয়টি ওই দিন রাতে জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয়রা ওই ব্যক্তিকে একটি কক্ষে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে আজ সোমবার সকালে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় সৎবাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০