1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে বৈদ্যুতিক লাইনে রড স্পর্শে ও পানিতে তার আর্থিংয়ে ২ জনে মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৪১৪ বার দেখা হয়েছে
দেবীদ্বারে  বৈদ্যুতিক লাইনে রড স্পর্শে ও পানিতে তার আর্থিংয়ে ২ জনে মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুই ঘটনায় বৈদ্যুতিক শকে ২ জন নিহত হয়েছেন। ঘটনা দু’টি ঘটে সোমবার (১০ জুন) বিকেল ৩টায় দেবীদ্বার পৌর এলাকার হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন ৬ তলা ভবনে। অপর ঘটনাটি ঘটে রোববার (৯ জুন) বিকেল ৬টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুগসাইর গ্রামের একটি পুকুরে।
স্থানীয়রা জানান, কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার চান্দিনা রোডের হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন ভবনের ৪ তলায় রসিতে বেঁধে রড উঠাতে যেয়ে বৈদ্যুতিক মেইন লাইনের সাথে রডের স্পর্শে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) নিহত হন। এসময় অপর দুই শ্রমিক সাকিল(৩০) ও সাগর(৩৪) আহত হয়েছেন। নিহত নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) মুরাদনগর উপজেলার টনকী সোনারামপুর গ্রামের হাজী বাড়ির মো. আনোয়ার হোসেনের পুত্র। মনিরুল দেবীদ্বার চান্দিনা রোডে ইমরান হোসেনের বাসায় ভাড়াটে হিসেবে গত দু’বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। অপর আহতরা হলেন, বরিশাল জেলার মো. সাকিল (৩০) ও দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের সাগর (৩৪)। অপর ঘটনায় নিহত নিহত জহিরুল ইসলাম (২৭) উপজেলার ইউছুফপুর ইউনিয়নের এগারগ্রাম বাজার সংলগ্ন মোগসাইর গ্রামের মো. সহিদ সরকারের পুত্র।
জানা যায়,দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’র পাশের একটি পুকুরের পানি, সেচ মেসিনে শুকাতে যেয়ে পুকুরের পানিতে বৈদ্যুতিক তার ছিড়ে আর্থিং হওয়া বৈদ্যুতিক শকে জহিরুল ইসলাম (২৭) নামে এক ইলেক্ট্রিক মেকানিক্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’ একদল তরুণ রোববার বিকেলে ফুটবল খেলছিল। এসময় বলটি উড়ে এসে পাশ^বর্তী পুকুরে পড়ে। খেলোয়াররা বলটি নিতে এসে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। তাৎক্ষনিক তাদের সূর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা আরো জানান, রোববার হঠাৎ করে সেচ মেসিন নষ্ট হয়ে যায়। বিকেলে পুকুরে নেমে মেসিন চেক করতে যেয়ে তিনি পুকুরে বৈদ্যুতিক ছেড়া তারের আর্থিং হয়ে বৈদ্যুতিক শকে মারা যান।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, নিহত নির্মাণ শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত করা হবে। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব।অপর ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০