1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দিতে এক যুবককে মারধরের, ভিডিও ফেইসবুকে ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৭৬ বার দেখা হয়েছে
দাউদকান্দিতে এক যুবককে  মারধরের, ভিডিও ফেইসবুকে ভাইরাল
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মোবারক পুর গ্রামের শহীদ মিয়ার ছেলে মহিউদ্দিন(২৪) কে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ মারধরের ঘটনা ঘটে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে  ১০-১২ জন যুবককে মহিউদ্দিনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের দৃশ্য দেখা গেছে।  পরে ভুক্তভোগীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতালে ভর্তি করেন। আজ (শুক্রবার) সকালে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। এটি অত্যন্ত ঘৃণ্য কাজ। এই ঘটনার সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে বিচার হবে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম বলেন,  কেউ আইন হাতে তুলে নিতে পারে না। এটা অবশ্যই অপরাধ। আহত মহিউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।  অভিযোগটি মামলায় রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০