1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

স্বামীর মোটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় নারী নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৫৪ বার দেখা হয়েছে
স্বামীর মোটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় নারী নিহত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বামীর মোটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম ফেরদৌসী বেগম(৪৫)। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে। তিনি কুমিল্লা শহরতলীর চাঁনপুরের বাসিন্দা মোঃ দুলাল মিয়ার স্ত্রী ।
মোঃ দুলাল মিয়া বলেন, তারা কুমিল্লা শহরতলীর চাঁনপুরে থাকেন। সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে মোটরবাইকে স্ত্রীকে বসিয়ে চাঁনপুরের বাসার দিকে রওনা করেন। পথিমধ্যে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক কষেন। এতে স্ত্রী বাইক থেকে সড়কে পড়ে যান। পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌসী বেগম নিহত হন।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০