1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ফোমের গোডাউন থেকে আবাসিক ভবনে ভয়াবহ আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৯৫ বার দেখা হয়েছে
কুমিল্লায় ফোমের গোডাউন থেকে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":4},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কান্দিপাড় এলাকায় ফোমের গোডাউন থেকে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (০৬ জুন) কুমিল্লা নগরীর কান্দিরপাড় জিলা স্কুল সংলগ্ন চৌধুরী ভবনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২ টার দিকে চৌধুরী ভিলা নামক চারতলা ভবনের নিচতলায় ফোমের গোডাউনে আগুন লাগে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইব্রাহীম ভবনসহ আরো একটি ভবনে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ২ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানা, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ফোমের গোডাউন থেকে আগুন ছড়িয়েছে। তবে গোডাউনে কীভাবে আগুনে লেগেছে তা অনুসন্ধান করে বের করা হবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত-তা জানা যায়নি। দ্রুততম সময়ে সকলে উদ্ধার করা হয়েছে। এতো বড় ঘটনায় কোন মানুষের প্রাণহানী হয়নি- এটাই আমাদের বড় প্রাপ্তি।’

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদি জানান, স্থানীয় এলাকাবাসী-ফায়ার সার্ভিস ও পুলিশসহ দ্রুততম সময়ে উদ্ধার কাজ করায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবাসিক ভবনের নিচে এভাবে গোডাউন করা সম্পূর্ণ বেআইনি। যারা এখানে গোডাউন করেছে- তাদের বিরুদ্ধে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে। আর এ অগ্নিকাণ্ডে ভবনে মোট ৩টি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা এ ভবনগুলোতে মানুষ বসবাসের উপযোগী কিনা তা খতিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০