1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩২৬ বার দেখা হয়েছে
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু কুমিল্লার লাকসামে পৃথক স্থানে বিদ্যুৎ স্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৩ মে) সকালে লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,সকাল পৌনে ৯ টায় লাকসাম পৌর এলাকার রাজঘাটে মোহাম্মদ মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে মোটরের সাথে আটকে যায়। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে তাকেও বিদ্যুৎ স্পর্শ করে। তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে মাহিকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ মাহি রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।
অপরদিকে,উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎ স্পর্শে মোঃ সামসুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে ওই ব্যবসায়ীর নিজের মুদি দোকানের পেছনে এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটো রিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামছু বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সামছুর রহমান ওই ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০