1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বরুড়ায় চেয়ারম্যান হামিদ কামাল, ভাইস চেয়ারম্যান ফরহাদ ও মিনুয়ারা নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৯৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলা আনারস প্রতিক নিয়ে ৯০ হাজার ৯ শো ২৭ ভোট পেয়ে আবদুল হামিদ লতিফ ভূঁইয়া কামাল বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম ৪১ হাজার ৬ শো ২৩ ভোট পেয়েছেন।

১৩৬ টি কেন্দ্রে ৩ লক্ষ ৫৩ হাজার ৮ শো ১২ ভোট রয়েছে। শান্তিপূর্ণ ভাবে প্রশাসন এ ভোটের আয়োজন করেন।
যদিও এ এম এন মইনুল ইসলাম এর নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে টিয়া প্রতিক নিয়ে ৬০ হাজার ১১ ভোট পেয়ে মোঃ ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী শাহ মোঃ কামাল হোসেন ৪৮ হাজার ৮ শো ৭০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিক নিয়ে মিনুয়ারা বেগম ৬৬ হাজার ৫ শো ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতিক নিয়ে মর্জিনা বেগম ৩৩ হাজার ১ শো ৪২ ভোট পেয়েছেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০