1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৮৭ বার দেখা হয়েছে
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  1. নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলতে গিয়ে সিয়াম (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর ত্রিশ এলাকার বালুর মাঠে এই ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের প্রবাসী হুমায়ন কবিরের ছেলে।
জানা যায়, সকালে সিয়াম বন্ধুদের সাথে নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ত্রিশ গ্রামের বালুর মাঠে গিয়েছিলো। তাদের খেলা চলাকালীন সময়ে মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সিয়াম মাঠেই জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, সিয়ামের শরীরে পুড়ে যাওয়ার মতো কোন চিহ্ন পাওয়া যায়নি। ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।
নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো.জাকির হোসেন বলেন, সিয়াম কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ছেলেটি ভদ্র ও শান্ত স্বভাবের ছিলো। তাই এলাকা জুড়ে শোকের ছায়া বইছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০