1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ক্রিকেটার সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্টে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪২২ বার দেখা হয়েছে
ক্রিকেটার সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্টে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন নীরব (১৪) নামে এক স্কুল ছাত্র। মঙ্গলবার বিকেল ৩ টার সময় চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। আহত কিশোর ধোড়করা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে চৌদ্দগ্রামের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে কসমেটিকস ব্র্যান্ডের একটি শো-রুম উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টার যোগে মঙ্গলবার চৌদ্দগ্রামে পৌঁছান। ক্রিকেটার সাকিব আল হাসান উদ্বোধনস্থলে আসার ঘণ্টাখানেক আগেই ধোড়করা বাজারে লোকজন ভিড় করেন। এসময় আবদুল মালেক টাওয়ারের পল্লী বিদ্যুতের এলোমেলো তারের জঞ্জালে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় নীরব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনার পর সাকিব আল হাসান ঘটনাস্থলে এসে শো-রুম উদ্বোধন করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। অন্য উৎসুক জনতার মতোই সে সাকিবকে দেখতে যায়। এরপর তারে জড়িয়ে দুর্ঘটনায় পতিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০