1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা দেবীদ্বারে খানকায়ে মাহবুবীয়া উদ্বোধন করেন: ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৪৩৯ বার দেখা হয়েছে
কুমিল্লা দেবীদ্বারে খানকায়ে মাহবুবীয়া উদ্বোধন করেন: ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লা দেবীদ্বার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুরে খানকায়ে মাহবুবীয়া দেওয়ানবাগ শরীফের একটি খানকা শরীফের শুভ উদ্বোধন করা হয়েছে।মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত- এ খোদা ( মা: আ:) হুজুর কেবলা এ খানকা শরীফ শুভ উদ্বোধন করেন। বীর মুক্তিযোদ্ধা সূফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী( রহ:) এর পুনর্জীবিত মোহাম্মদী ইসলামের অগ্রযাত্রাকে বেগবান ও প্রচার প্রসারন করতে বিশ্বময় শান্তির বার্তা পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি এ খানকা শরীফ উদ্বোধন করেন। শুক্রবার বিকাল ৩ টায় অনলাইন প্লাটফর্ম জুম কনফারেন্সের মাধ্যমে মোহাম্মদী ইসলামের পতাকা উত্তলনের মধ্যে দিয়ে দেবীদ্বার গোবিন্দপুর খানকায়ে মাহবুবীয়া শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত আশেকে রাসূলদের উদেশ্যে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা: আ:) হুজুর বলেন- আজ থেকে এ খানকা শরীফে মোহাম্মদী ইসলামের শিক্ষা অনুসারে আপনারা তরীকার আমল করে যাবেন, এ তরিকার কাজ যেন মহান রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চলমান রাখেন এবং তরিকার আমলের মধ্যে নিজেকে ও অন্যকে চরিত্র সংশোধন করে উত্তম চরিত্র ধারন করে আলোকিত করার চেস্টা করার আহবান করেন। পরে স্থানীয় আশেকে রাসূল আব্দুর রব ও নুরুল ইসলামের কাছে খানকা শরীফের বর্তমান অবস্থা জানতে চাইলে তারা মহান মালিকের কাছে দয়া ও সাহায্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা সমন্বয়ক আশেকে রাসূল ইমাম হোসেন ও জেলা সহকারী সমন্বয়কসহ দেবীদ্বার থানা সমন্বয়ক এ আর বিপ্লব ও সহকারী সমন্বয়ক সাংবাদিক এ আর আহমেদ হোসাইন, মুরাদনগর থানা সমন্বয়ক এ আর মুকুল হোসেনসহ স্থানীয় এলাকাবাসী ও আশেকে রাসূল ভক্তবৃন্দ। পরে উপস্থিত আশেকে রাসূলেরা মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম হুজুরের মৃল্যবান বানী মোবারক শুনেন এবং বিশেষ মোনাজাতের পর তবারুকের মধ্যে দিয়ে এ শুভ উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০