1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসার ছাত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৭৯ বার দেখা হয়েছে
বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসার ছাত্র নিহত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • বিরামপুর দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর ট্রেনে ওঠার সময় বন্ধুর পড়ে যাওয়া ব্যাগ তুলতে গিয়ে অন্য আরেক ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৫) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।
নিহত বকুল হোসেন উপজেলার হাবিবপুর এলাকার মেহেদুল ইসলামের ছেলে। সে হাবিবপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। বিরামপুর স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।  মঙ্গলবার(৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে বিরামপুর রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের মামা হামিদুর রহমান জানান, সকালে বেশ কয়েকজন বন্ধু ঢাকায় যাচ্ছিল। বন্ধুদের ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য বকুল প্লাটফর্মে আসে। এ সময় বিরামপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সেপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। বন্ধুদের ট্রেনে ওঠার পরই এক বন্ধুর ব্যাগ রেললাইনে পড়ে যায়। বকুল ব্যাগটি তোলার সময় দুই নম্বর লাইন দিয়ে পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত বকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস জানান, নিহত কিশোর বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছিল। হাসপাতালের আসার আগেই সে মারা যায়।
বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী জানান, সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় যাওয়ার উদ্দেশে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ১ নম্বর প্লাটফর্মে এসে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে ছিল। সকাল ৯ টা ২১ মিনিটের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার সময় বগির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় বকুল নামের এক কিশোর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০