1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে চাঁদার দাবীতে বীর মুক্তিযুদ্ধাকে মারধর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৪১ বার দেখা হয়েছে
দেবীদ্বারে চাঁদার দাবীতে বীর মুক্তিযুদ্ধাকে মারধর
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে ২ লক্ষ টাকা চাঁদা দাবীতে বীরমুক্তিযুদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল হক মান্নান (৮০) ও তার ছেলেকে মারধর ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে, প্রতিবেশী মৃত: রেশমত আলীর পুত্র মোঃ গোলাম মোস্তফা সরকার নামে এক ব্যক্তিকে আটক করে সোমবার (২৯ এপ্রিল) কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামের বীর মুক্তিযুদ্ধা মোঃ মজিবুল হক মান্নানের বাড়িতে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা মোঃ মজিবুল হক মান্নানের পরিবারের সাথে প্রতিবেশি মোঃ মোবারক হোসেন সরকারের জমিসহ নানা বিষয়ে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময়ে বহিরাগত সন্ত্রাসী নিয়ে ওই বীরমুক্তিযুদ্ধা ও তার পরিবারের লোকজনের উপর হামলাসহ তার ছেলে ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন সরকারের নিকট ২ লক্ষা টাকা চাঁদা দাবী করিয়া আসছিলো।
গত শনিবার দুপুরে প্রতিবেশি মোঃ মোবারক হোসেন সরকার ও মোঃ গোলাম মোস্তফা সরকারের নেতেৃত্বে ৮/৯ জনের একটি গ্রুপ পরিকল্পিত ভাবে হাতে লাটিসেটা হকস্টিক, গ্যাসপাইপ নিয়ে বীরমুক্তিযুদ্ধার বাড়িতে এসে তার ছেলের নিকট পুনরায় ২লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ওই সময় সে চাঁদা দিতে না পাড়ায় বীরমুক্তিযুদ্ধা মোঃ মজিবুল হক মান্নান, তার ছেলে ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন সরকার ও ভাতিজা মোঃ শাকিল সরকারকে এলোপাতারী পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
ওই ঘটনায় বীরমুক্তিযুদ্ধা মোঃ মজিবুল হক মান্নানের ছেলে ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন সরকার বাদী হয়ে ৮/৯ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ২নং আসামী মোঃ গোলাম মোন্তফা সরকারকে রোববার দিবাগত রাতে আটক করে।
মামলার বাদী ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন সরকার বলেন, অভিযুক্তরা সন্ত্রাসী ও চাঁদাবাজ। এলাকার ত্রাস হিসেবে পরিচিত। গত শনিবার (২৭ এপ্রিল) আমাদের বাড়িতে এসে দাবীকৃত চাঁদা চাইলে, আমি না দেওয়ায় আমার বাবাসহ আমাদেরকে বেধরক মারধর করে এবং আমার নিকট থেকে ১০০ টাকা তিনটি অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক ভাবে স্বাক্ষর নেয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান জানান, বীরমুক্তিযুদ্ধার উপর হামলার অভিযোগে মামলা দায়েরের পর মোঃ গোলাম মোস্তফা সরকার নামের এক আসামীকে গ্রেফতার পূর্বক সোমবার সকালে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০