1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৪০ বার দেখা হয়েছে
চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলো তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টু’র মেয়ে নাদিয়া (৭) ও সাইফুল ইসলাম এর মেয়ে সাদিয়া (৮)। তারা সম্পর্কে খালা ও বোনের মেয়ে হয়। তারা একই পরিবারের সদস্য। জানা যায়,বৃহস্পতিবার সকাল ১১টায় সাইকেল নিয়ে খেলতে ঘর থেকে বের হয়ে দুই শিশু। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২শ গজ দূরে বট গাছের কাছের সাইকেল ও জুতো পায় নিহত সাদিয়ার নানা আব্দুল জব্বার। এসময় তাদেরকে খুঁজে না পেয়ে সাইকেল ও জুতো বাড়িতে নিয়ে যান তিনি। তারপর থেকে তাদেরকে কোথাও খুঁজে পায়নি তাদের পরিবার। দুপুর ২টায় নিহত নাদিয়ার দাদী একই স্থানে আরও একটি পেন্ট পেয়ে সন্দেহ করে পাশের মৎস্য প্রজেক্টে নামে পরিবারের সদস্যরা। মাত্র কোমড় পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে তারা। নিহত নাদিয়ার দাদা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ জানান, শিশু দুইটিকে পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০