1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দিতে চিকিৎসা শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন একই পরিবারের ৪ সদস্য

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪০৯ বার দেখা হয়েছে
দাউদকান্দিতে চিকিৎসা শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন একই পরিবারের ৪ সদস্য
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2,"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় একুশে পরিবহনের একটি বাসের চাপায় একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ৭টা ৪৫মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন দিলবার নেছা(৫০), তার মেয়ে শাহীনুর আক্তার (২৫) এবং শাহীনুরের মেয়ে সায়মা (৩) ও রাইসা (১.৫)। নিহতদের বাড়ি জেলার তিতাস উপজেলার কদমতলী গ্রামে।

স্থানীয় বাসিন্দা, নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে জানা যায়, কুমিল্লা থেকে ডাক্তার দেখিয়ে তারা সবাই বাড়ি ফিরছিলেন। এ সময় মালিখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একুশে পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধারের পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুরে) নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। আর দেড় বছর বয়সী শিশু রাইসাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো.আবু সেলিম রেজা বলেন, পরিবারের সবাই কুমিল্লা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। রায়পুর মালিখিল এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় ঘটনাস্থলেই দুজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা যায়। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০