1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চান্দিনায় বাসের পিছনে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৪০১ বার দেখা হয়েছে
চান্দিনায় বাসের পিছনে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পাপিয়া ট্রান্সপোর্ট পরিবহনের বাসের পেছনে ধাক্কা দেয়া দেশ ট্রাভেলস এক্সপ্রেস বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এঘটনায় দুই বাসের কোন যাত্রী আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক নিহত সুপারভাইজারের নাম তার বাসের পরিচয় পত্র থেকে অলিউল্লাহ বলে জানা গেছে। তবে তার পিতার নাম কিংবা ঠিকানা জানা সম্ভব হয়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা হাড়িখলা মাজার এলাকায় শনিবার (২০ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম মোল্লা।

তিনি বলেন, ‘চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এক্সপ্রেস বাস পেছন থেকে পাপিয়া ট্রান্সপোর্ট বাসকে ধাক্কা দিলে দেশ ট্রাভেলস বাসটির সামনের অংশ ধুমরে মুচড়ে যায়। এতে চাপা পড়ে বাসের সুপারভাইজার। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অফিসার ইনচার্জ আরও জানান, ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি জব্দ আছে। দেশ ট্রাভেলস পরিবহন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা এসে নিহতের পরিচয় নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০