1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৪১১ বার দেখা হয়েছে
দেবীদ্বারে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্বোধন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার উপজেলাধীন বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল, ২০২৪) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গনে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ নূরুল্লাহর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নূরানি শিক্ষার্থীদের সবক প্রদান করেন ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস শাইখুল হাদীস আল্লামা ফজলুল করীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলাধীন ১৫ নং বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, ১৪ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবীর, বিশিষ্ট শিক্ষানুরাগী এ.টি.এম মজিবুর রহমান বিএসসি, বিশিষ্ট শিক্ষানুরাগী মাহফুজুর রহমান রুবেল, গল্লাই নবাবপুর আবেদানূর ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইদুল ইসলাম, মাওলানা খাইরুল বাশার প্রমূখ।
দোয়াপূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা। অনৈসলামিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে পবিত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামি জীবনব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিবে।
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী বলেন, বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা তেমনই একটি প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও দেয়া হবে। এই প্রতিষ্ঠানের নিবেদিত শিক্ষকমন্ডলীর সহচর্যে গড়ে উঠুক আপনার সন্তানের কাঙ্খিত ভবিষ্যৎ, এমনই এক মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার যাত্রা।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস শাইখুল হাদীস আল্লামা ফজলুল করীম। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০