1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দিতে অটোচালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৫ বার দেখা হয়েছে

আনিসুর রহমান খান

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার(১৫ এপ্রিল)সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়।এতে কুমিল্লা মুখি লেনের গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

ঘন্টাব্যাপী মহাসড়ক বন্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোজাম্মেল হক এবং দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহীনূর ইসলাম,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান,অপরাধীকে সনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোরিকশা চালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সড়ে যান।

জানা যায়, ঈদের আগেরদিন বুধবার রাত ৯ টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫) । একদিন পর শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তার হাত পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের সনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে ।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহীনূর বলেন,ঈদের পর মহাসড়কে যানবাহনের প্রচন্ড চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০