1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বার বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয়ের ”সাবাশ-৯৬ ব্যাচের” পুণর্মিলনী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৪০৫ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা; তোমাদের শিক্ষা- অভিজ্ঞতা- কর্ম যেন মানব কল্যাণে স্বার্থক হয়। দেবীদ্বার বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয়ের ”সাবাশ-৯৬ ব্যাচের” পুণর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এমন প্রত্যাশা করেন শিক্ষকগন। কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ১৯৯৬ ব্যাচের ছাত্র/ছাত্রীদের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে “সাবাস-৯৬ পুণর্মিলনী” অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এবং ৯৬ ব্যাচের ছাত্র মোঃ মাহবুব আলম ও নাছির উদ্দিনের উপস্থপনায় প্রথম পর্ব দুপুর ১টা পর্যন্ত এবং দ্বীতিয় পর্ব সন্ধ্যা পর্যন্ত গড়ায়। প্রথম পর্বে ৯৬ ব্যাচের কেডার প্রশাসন থেকে নানা পেশায় নিয়োজিত শিক্ষার্থীদের মধ্যে, বিলকিছ আক্তার, নাসির উদ্দিন, আলম হাজারী, তোফায়েল চৌধুরী, জহিরুল ইসলাম. মোজাম্মেল হক, ইকবাল হোসেন, আনিসুজ্জামান, জাবেদ ইকবাল, কামরুল হাসান, হুমায়ুন কবির, অলি উল্লাহ, মোঃ খাইরুল ইসলাম, জহিরুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ স্কুল জীবনের নানা স্মৃতিময় ঘটনা বর্ননা করে বক্তব্য প্রদান করেন। অনেকে আবেগ প্রকাশে কেঁদে ফেলেন, দেশ- জাতি ও এলাকার কল্যানে তারা এগিয়ে আসারও প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের মধ্যে জ্ঞানগর্ব বক্তব্য প্রদান করেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবু ইউছুফ, আমজাদ হোসেন, আব্দুল হাকিম, মো. আবু হানিয়, সাবেক শিক্ষক নিহার রঞ্জন চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ ভ‚ঁইয়া, মো. আব্দুল হালিম, মো. বজলুর রহমান প্রমূখ। সন্ধ্যায় এক সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০