1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চান্দিনায় অবৈধভাবে বালু বিক্রির দায়ে ১ ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪১৮ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রির দায়ে আবু হানিফ প্রধান (৪০) নামে এক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত।
রবিবার (০৭ এপ্রিল) দুপুরে দোল্লাই নবাবপুর ইউনিয়নের দেড়পাড় এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি-বালি উত্তোলন করে বিক্রির করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাবের মো. সোয়াইব ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

জানা যায় দন্ডপ্রাপ্ত আবু হানিফ উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে কৃষি জমি থেকে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। এর আগে কৃষি জমি থেকে বালু-মাটি উত্তোলন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার অভিযান চালিয়ে ড্রেজার বন্ধসহ বালু ও মাটি উত্তোলন বন্ধ করা হয়। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করে চান্দিনা থানা, আনসার সদস্য, গ্রাম পুলিশসহ স্থানীয় জনগন। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০