1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হোমনায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৮০ বার দেখা হয়েছে
  • আইয়ুব আলী,হোমনা

কুমিল্লার হোমনায় যথাযথ মর্যাদায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সংসদ সদস্য, উপজেলা পরিষদ, প্রশাসন,হোমনা সার্কেল, হোমনা থানা,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,হোমনা পৌরসভা,হোমনা বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ৮ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।এতে অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও ক্ষেমালিকা চাকমা ও ওসি জয়নাল আবেদীন। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১১ টার দিকে হোমনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান ।
পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ,মো. মোশাররফ হোসেন সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা প্রমুখ। এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০