1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ড্রেজারে কাটা নিজেদের গর্তে ডুবে কিশোরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩২৯ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

বাড়ির পাশের জমিতে ড্রেজার মেসিনে খননকরা গর্তে ডুবে ১৪ বছরের কিশোর নিহতহ ওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ গ্রামের বাবরি মিয়ার বাড়ির পাশের একটি গর্তে।
নিহত কিশোর ইমতিয়াজ আহমেদ(১৪) আলিয়াবাদ গ্রামের মো. ফারুক আহমেদ’র পুত্র এবং সে গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, নিহত ইমতিয়াজ সাতার জানত না, কিছুদিন পুর্বে তাদের বাড়ির পাশের একটি জমি ড্রেজারের সাহায্যে গভীরভাবে খনন করেছিল। আজ ওই গর্তেই গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, পুকুরে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে, এমন বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০