1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাঁজার টাকার জন্য মাকে মারধর করে ঘরের টিন খুলে বিক্রি, ছেলের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪২৬ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যক্তিকে তার মাকে মারধর করার দায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৪৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত সামছল হকের ছেলে।
বুধবার (২০ মার্চ) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুর রহমান অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,কিছু দিন আগে আনোয়ার গাঁজার টাকার জন্য তার মাকে মারধরে করে। এরপর গাঁজার টাকা জোগাড় করতে বাড়ির গাছ ও ঘরের টিন খুলে বিক্রি করে দেয়। তার মা সমাজের মানুষের সহায়তায় চলে। তার পরিবার তাকে অনেক কষ্ট করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দেয়। সে রিকশাটিও বিক্রি করে দেয়। বর্তমানে সে জোর করে জমি বিক্রি করার চেষ্টা করছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অন্যত্র বসবাস করে আসছে। অভিযোগের সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত যুবককে তাৎক্ষণিক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০